পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দিনাজপুর সদরে দক্ষিণ দাইনুর ফোরকানিয়া মাদ্রাসার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের দক্ষিণ দাইনুর ফোরকানিয়া মাদ্রাসার আয়োজনে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দক্ষিণ দাইনুর ফোরকানিয়া মাদ্রাসার সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সদস্য মো. মমিনুল ইসলাম, কমলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক, দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ।
এছাড়াও মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ বাবুল হোসেন এর পরিচালনায় বক্তব্যশেষে দেশ, জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।