• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সিআইডি ইন্সপেক্টর গুরুতর আহত

খাদেমুল ইসলাম, দিনাজপুর / ১২৩ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

দিনাজপুর শহরে সড়ক দুর্ঘটনায় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর ইন্সপেক্টর নওয়াবুর রহমান গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর শিশু পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ইন্সপেক্টর নওয়াবুর রহমান তার ছেলেকে নিয়ে সিকদারহাট এলাকা থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শিশু পার্কের সামনে পৌঁছালে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার বাম হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তবে তার সঙ্গে থাকা ছেলে অলৌকিকভাবে অক্ষত থাকে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে আঘাত গুরুতর হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কুলহাট পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টরসহ পুলিশ সদস্যরা এসে অটোরিকশা চালক ও গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতা বাধা দেন এবং পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।
আহত সিআইডি ইন্সপেক্টর নওয়াবুর রহমান জানান, তিনি তার ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। শিশু পার্কের সামনে পৌঁছালে হঠাৎ একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন, তবে সৌভাগ্যক্রমে তার ছেলে অক্ষত থাকে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় শিগগিরই লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd