• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন সভাপতি  তপন সাধারণ সম্পাদক মানিক  ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন 

বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে সুইড বাংলাদেশ এর সেমাই চিনি বিতরণ

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর / ২১৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সেমাই চিনি বিতরণ করেছে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের নিয়ে কর্মরত সংস্থা সুইড বাংলাদেশ ।

১১ মার্চ বুধবার সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির সহযোগিতায় এবং দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই সেমাই চিনি বিতরণ করা হয়।

সেমাই চিনি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির ক্রীড়া সচিব আজহারুল আজাদ জুয়েল।

সুইড বাংলাদেশ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহিদুর রহমান, রমাকুন্দু, প্রণতি মন্ডল, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহনাওয়াজ, সংগীত শিক্ষক রতন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৭০ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীকে সেমাই চিনি উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd