• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে হুইপ আখতারুজ্জামান মিয়াকে কেয়ার নার্সিং কলেজের সংবর্ধনা

জিন্নাত হোসেন, দিনাজপুর: / ৩৪৫ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের উদ্যোগে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (চিরিররবন্দর-
খানসামা) সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়াকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত
জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (চিরিররবন্দর-খানসামা) সংসদ সদস্য মো. আখতারুজ্জামান
মিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড.
শারমিন ছাত্তার ও কেয়ার নার্সিং কলেজের সচিব মো. শাহজাহান আলী।

এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও কেয়ার নার্সিং কলেজের
গভর্নিং বডির অন্যতম সদস্য এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও
কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডাঃ
মো. জিয়াউল হক, জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং
বডির সদস্য মো. আনোয়ারুল কবির, কার্যনির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর চেম্বার অব
কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিকসহ জিয়া হার্ট ফাউন্ডেশন ও
জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহের নেতৃবৃন্দসহ কেয়ার নার্সিং কলেজের শিক্ষক-
শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd