• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

ঘুঘুডাঙ্গা মোল্লাপাড়া গ্রামে বাড়ী বাড়ী ইফতার পৌছে দিলেন বিশিষ্ট শিল্পপতি আহসান হাবীব

সাহেব আলী, দিনাজপুর: / ১৩৪ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা মোল্লাপাড়া গ্রামে বাড়ী বাড়ী ইফতার পৌছে দিলেন বিশিষ্ট শিল্পপতি আহসান হাবীব।

আজ শুক্রবার দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নেরৎঘুঘুডাঙ্গা মোল্লাপাড়া গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিটি বাড়ী বাড়ী ইফতার পৌছে দিলেন ঘুঘুডাঙ্গা মোল্লাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) আলহাজ্ব মোঃ আহসান হাবীব। এর
আগে ঘুঘুডাঙ্গা মোল্লাপাড়া জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে শিল্পপতি ও জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) আলহাজ্ব মোঃ আহসান হাবীব এর অসুস্থ্য সহ-ধর্মীনির সুস্থ্যতাসহ তার পরিবারের জন্য দোয়া, মরহুম-মরহুমা এবং যারা অসুস্থ্য আছেন তাদের সুস্থ্যতাসহ এলাকাবাসীর জন্যৎবিশেষ দোয়া করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিল্পপতি ও জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) আলহাজ্ব মোঃ আহসান হাবীব বাড়ী বাড়ী ইফতার পৌছে দেয়ার জন্য উদ্বোধন করেন। এর পর শিল্পপতি ও জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) আলহাজ্ব মোঃ আহসান হাবীব ঘুঘুডাঙ্গাগ্রামে পারিবারিক গোরস্থানে মরহুম-মরহুমা পিতা-মাতার কবর জিয়ারত করেন। দোয়া পরিচালনা করেন ঘুঘুডাঙ্গা মোল্লাপাড়া জামে মসজিদ এর খতিব হাফেজৎমাওলানা আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুস সালাম হজ্ব গ্রুপের পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, সাবেক সেনা সদস্য মোঃ আব্দুর রহিম, ঘুঘুডাঙ্গা মোল্লাপাড়া জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক আব্দুর রৌফ মোল্লা, সদস্য এরফান আলী, মোঃ আমজাদ আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd