• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

দিনাজপুরে হুইপ আখতারুজ্জামান মিয়াকে চেম্বার অব কমার্সের সংবর্ধনা

ইউসুফ আলী, দিনাজপুর / ১৭৯ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১০ মার্চ-২০২৬ মঙ্গলবার বিকেলে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চতুর্থতলা মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের এমপি আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।

এ সময় দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠ নিয়ে তিনি তার বক্তব্যে বলেন, আমি মাননীয়প্রধানমন্ত্রী’র সাথে এ বিষয়ে কথা বলব। বুধবার সংসদীয় মিটিংয়ে বিষয়টি উত্থাপন করব। পরবর্তীতে বিষয়টি সভাপতির মাধ্যমে চেম্বারকে অবগত করব। দিনাজপুর জেলাবাসীর বড় মাঠ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে দেখবেন বলে আমি আশা করি।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান মিয়া এমপিকে চেম্বারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক এর সভাপতিত্বে ও পরিচালক মোঃ রাহবার কবির পিয়াল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক সুজাউর রব চৌধুরী, দিনাজপুরের সকল খেলোয়াড় বৃন্দের পক্ষে সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা। দুইজনের বক্তব্যে দিনাজপুর জেলাবাসীর ঐতিহাসিক বড় মাঠের বিষয়ে হুইপ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, কাঁটাতারের বেড়া ছাড়াই যেন আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দিনাজপুর জেলাবাসি ও মুসল্লীবৃন্দ খোলা মাঠে এবং স্বাচ্ছন্দে পবিত্র ঈদের নামাজ আদায় করতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহসভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, সহ সভাপতি মোঃ শামীম কবির, পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু,জর্জিস আনাম, ,মোঃ মোকাররম হোসেন, শাহেদ
রিয়াজ পিম, মোঃ রুবেল ইসলাম, মোস্তফা কামাল মিলন, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মঞ্জুর মুর্শেদ সুমন, মোঃ শামীম কবির অপু প্রমুখ।

অপরদিকে একই মঞ্চে দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতির নেতৃত্বে এবং দিনাজপুরের খেলোয়াড়বৃন্দের পক্ষে জাতীয় সংসদের হুইপকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নুরুজ্জামান
সরকার ও রেহাতুল ইসলাম খোকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd