• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

এই রমজানে পঞ্চগড়ে কেউ যেন সিন্ডিকেট করতে না পারে -পানিসম্পদ প্রতিমন্ত্রী 

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় প্রতিনিধি / ১৫৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
পঞ্চগড়ে ফরহাদ হোসেন আজাদ,প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়

শপথ নিয়ে নিজ এলাকায় ফিরে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন কোনক্রমে যেন সিন্ডিকেট কোনভাবে কোন মহলে যেন করতে না পারে। বিদ্যুৎ নিয়ে যেমন সমস্যা রয়েছে এ রমজান মাসে অনেক সময় বিদ্যুৎ থাকেনা,সেদিকে নজর রাখতে হবে।  আমাদের দল ক্ষমতায় আছে তাই বলে যারা আমাদেরকে ভোট দেয়নি, আমরা সবারই প্রতিনিধি।
তিনি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউস হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা, পবিত্র রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমাদের দলীয় কোন কর্মী বা নেতা দলের নাম ভেঙ্গে কেউ যদি অপকর্মে সম্পৃক্ত থাকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা দল থেকে বের হয়ে চলে যান। এই ঈদকে সামনে রেখে আমাদের কেউ যদি অপকর্মের সাথে সম্পৃক্ত হয় সেক্ষেত্রে আমার দিকে তাকাবেন না আইনগতভাবে যা যা করার দরকার সেটা করবেন। আমি সহযোগিতা করব। এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করণ লক্ষে কেউ যেন মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করতে না পারে এ ব্যাপারে জিরো টলারেন্স থাকবেন। সে ক্ষেত্রে আমি সার্বিক সহযোগিতা করবো।
এ সময় জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার রবিউল ইসলাম সহ জেলার পাঁচ উপজেলার নির্বাহী অফিসার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি’র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd