পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে, বিএমজেড ও নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় দিনাজপুরের কাহারোল উপজেলার পল্লীশ্রী আগ্রযাত্রা প্রকল্প অফিস মিটিং রুমে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার সময়। স্থানীয় (উপজেলা) পর্যায়ে সুশীল সমাজ ও
কর্তৃপক্ষের সাথে প্রকল্প অংশগ্রহনকারীর সংলাপ অনুষ্ঠিত হয়।
গতকাল বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার প্রান্তিক নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ জোরদারকরণ অগ্রযাত্রা প্রকল্পের প্রকল্প অংশগ্রহনকারীদের সরকারী সেবা প্রাপ্তির লক্ষ্যে এবং (এসডিজি-১৩) বাস্তবায়নের জন্য উক্ত সংলাপ সভার আয়োজন করা হয়। উক্ত সংলাপ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা
খাতুন মীম।
কাহারোল থানার (ওসি) মোঃ সেলিমুর রহমান (সেলিম),উপজেলা
কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ
কর্মকর্তা ডা. মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা সমাজসেবা
কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোত্তালেব সরকার, উপজেলা তথ্য কর্মকর্তা মোছাঃ নুরজাহান বেগম, সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ রায় সহ পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কাজী মাসুদুর রহমান, ইউনিট ম্যানেজার মোঃ মন্তাজুল ইসলাম, এ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর নারায়ন চন্দ্র মহন্ত, মাঠ সহায়ক মোঃ আব্দুর রাজ্জাক ও প্রকল্প অংশগ্রহনকারী ১০ জন নারী।
সংলাপ সভায় প্রকল্প অংশগ্রহনকারীদের মাঠ পর্যায়ের সমস্যা গুলোর সমাধানের জন্য উপজেলাপ্রশাসন আশ^াস প্রদান করেন।