• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর  কাহারোলে দেশী গরু ও মহিষ পালনে সাফল্য অর্জন দিনাজপুরে পুজার্চনার মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত দিনাজপুরে সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি ৭ দফা দাবিতে দিনাজপুরে দলিল লেখক সমিতি স্মারকলিপি পেশ

রোজায় মাছ, মাংস, লেবু, বেগুনের ঝাঝঁ ঘোড়াঘাটে

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ১৩৮ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে রোজা শুরুতে এরমধ্যেই মাছ, মাংশ, মুরগী, পেঁয়াজ, কাঁচা মরিচ ও লেবুর দামে ঝাঝঁ লেগেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) উপজেলার হাটবাজার ঘুড়ে দেখা গেছে, পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যার মূল্য ক’দিন আগেও ছিল কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা কেজি। কাঁচা মরিচ ক’দিন আগেও বিক্রি হচ্ছিল ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে তা’ এখন বেড়ে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে। যে লেবু বাজারে এসে লোকজন নেড়েও দেখতো না। রোজার আমেজে তা’ এখন হালি প্রতি কিনতে হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা প্রকার ভেদে।

বিক্রেতারা জানান, আড়তে দাম বেশী তাই, বাজারেও এর প্রভাব পড়েছে। বেগুন ৩০ থেকে ৪০ টাকা তা এখন বেড়ে হয়েছে ৫০ থেকে ৬০ টাকা। কাঁচা তরি-তরকারি অনেকটা সহনীয় পর্যায়ে থাকলেও সেগুলোর দামও আন্তে-আস্তে বাড়ার আশংকা প্রকাশ করছেন ক্রেতারা।

বাজার ঘুড়ে দেখা গেছে, দেশী মুরগির মাংস ৫৬০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা’ কদিন আগেও বিক্রি হচ্ছিলো ৫শ’ টাকা কেজি দরে। পাকিস্তানী মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৪০ টাকা কেজি দরে। ফার্মের মুরগি বিক্রি হচ্ছে ১৭০’ টাকা কেজি যা কয়েক দিন আগে বিক্রি হয়েছিল১২০ থেকে ১৩০ টাকা দরে। আগে গরুর মাংস সাড়ে ৬শ’ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭শ’ থেকে সাড়ে ৭শ’ টাকা কেজি দরে। মাছের বাজারেরও এরকম দাম বেশী অবস্থা বিরাজ করছে। দেখা গেছে, তেলাপিয়া মাছ ২৪০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই ও কাতলা মাছ সাইজ অনুযায়ী সাড়ে ৩শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাঙ্গাস মাছও সাইস ভেদে ২২০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে করেতে আসা কয়েজনের সাথে আলাপ হলে তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, রোজা শুরুতে এই সুযোগকে কাজে লাগিয়ে একটি স্বার্থান্বেষী মহল সিন্ডিকেড গড়ে এসব জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য তৎপর রয়েছে। তাই, এলাকার সাধারন মানুষজন এসব অসৎ সিন্ডিকেড তাদের উদ্দেশ্য যাতে পূরণ না করতে পারে এবং সাধারণ মানুষজন যাতে রোজার মাসে এসব পণ্য কিনতে যেয়ে দামের বিড়ম্বনায় না পড়েন তার জন্য এখনই প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd