• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস  নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের

পঞ্চগড়ে নাজমুল হক প্রধানের আনুষ্ঠানিক প্রচারণা শুরু 

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় প্রতিনিধি / ৩০০ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য নাজমল হক প্রধান পঞ্চগড় -১ আসনের যুক্তফ্রন্ট প্রার্থী  হিসেবে প্রচারণা শুরু করেছেন।
তিনি আজ বৃহস্পতিবার বিকালে পঞ্চগড় এসে পৌঁছলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি শহীদ মিনার, বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। শেষে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। এখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আগামীতে শক্তিশালী বিরোধী দল দরকার। যাতে সরকার ফ্যাসিস্ট হতে না পারে। আমরা শক্তিশালী বিরোধী দল হতে চাই। এজন্য তিনি সকলের সহযোগিতা ও মটরকার মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় জেলা জাসদের সভাপতি ও পঞ্চগড় -২ আসনের প্রার্থী অধ্যাপক এমরান আল আমিন,  সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে মিছিল নিয়ে তিনি দলীয় কার্যালয়ে যান। এর আগে তিম দেবীগঞ্জ ও বোদা উপজেলা সদরে পথ সভায় বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd