দিনাজপুরে সঞ্চিত আমানতের মুনাফা আদায়ের দাবীতে মানববন্ধন ব্যাংকে তালা
দিনাজপুরে সঞ্চিত আমানতের মুনাফা আদায়ের দাবীতে মানববন্ধন করেছে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকরা। মানববন্ধন শেষে গ্রাহকরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তালা দেয় ।
মঙ্গলবার ২০ জানুয়ারি দুপুরে শহরের চারুবাবু মোড়ে এ মানবন্ধন করেন।
মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহকরা বলেন, সরকার পাঁচটি ব্যাংক একীভূত করার পর পাঁচটি ব্যাংকের গ্রাহকদের সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া হচ্ছে না। এই পাঁচটি ব্যাংকের সঞ্চয়ী গ্রাহকদের মানুফা বন্ধ করে রেখেছে।এতে করে মুনাফার উপর নির্ভরশীল অনেক পরিবার বিপাকে পড়েছে। এছাড়াও সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই পাঁচটি ব্যাংকের গ্রাহকদের সঞ্চয়ের উপর দেওয়া বিগত দুই বছরের মুনাফা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। এসবের প্রতিবাদে এই মানববন্ধন।
মানববন্ধন শেষে ক্ষুব্ধ গ্রাহকরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তালা দেয়।