বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃতুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুর পৌর বিএনপির অন্তরগত ১০নং ওয়ার্ডের আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি- ২০২৬ মঙ্গলবার বিকেল ৫টায় শহরের ইকবাল স্কুল প্রাঙ্গণে ১০নং ওর্য়াড বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শৈবাল এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল (সিনিয়র সহ-সভাপতি দিনাজপুর চেম্বার), জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আখতার, পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য শাহীন খান,দিনাজপুর চেম্বারের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন, সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, কাজী আশরাফউজ্জামান বাবু, মতিবুর রহমান বিপ্লব, জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মুজিব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আমিনুর রশিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য রিসালাত ইসলাম সজিব, ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাবু প্রমুখ।
জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খান এর সঞ্চালনায় অন্যানদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব শাহনেয়াজ হোসেন মিন্টু, আরাফাত রহমান কোকো স্মৃতিসংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন টারজান. জেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল করিম, পৌর তাঁতীদলের সভাপতি মোঃ হিরা, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী, কোতয়ালী তাঁতীদলের সভাপতি মোঃ বাবু, সহ-সভাপতি শাহীন মিন্নাত খান, বাহাদুর বাজার মহল্লা কমিটির সভাপতি মজিবুর রহমান মেহরাব, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ পাহাড়ী, সাংগঠনিক সম্পাদক রাজু হোসেনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল এবং ১০ নং ওয়ার্ডের সকল মহল্লা কমিটির সর্বস্তরের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।