• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

দিনাজপুরে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভা

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৯৭ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

দিনাজপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারী সোমবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি, দিনাজপুর জেলা শাখার বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ সেলিম বাদশার সভাপতিত্বে বিশেষ জরুরী সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম। ১৩ উপজেলা হতে আগত সকল এআইটি সদস্যরা তাদের অভিমত ব্যক্ত করে বক্তব্য রাখেন।

তারা হলেন-চিরিরবন্দর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মোজাহার আলী, দিনাজপুর সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান আলী, কাহারোল উপজেলা সহকারী সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র রায়, খানসামা উপজেলার সভাপতি আমিনুর রহমানসহ সকল উপজেলার নেতৃবৃন্দ।

সভায় এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ সেলিম বাদশা বলেন, বিগত আন্দোলনের ফসল হিসেবে আমরা পেতে যাচ্ছি। তারই প্রেক্ষিতে প্রতিটি উপজেলা হতে ১ জন করে আমাদের মধ্য থেকে আউটসোর্সিং এর মাধ্যমে এআই টেকনিশিয়ান নিয়োগ প্রক্রিয়া চলমানের পথে রয়েছে। আগামীতে পর্যায়ক্রমে সকল ইউনিয়ন হতে ১ জন এআই টেকনিশিয়ানকে আউটসোর্সিং এ নেওয়ার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। এআই টেকনিশিয়ানদের বিভিন্ন সমস্যা সমাধানে এবং তাদের দাবী পরবর্তীকালে আদায়ের লক্ষে সংগঠনকে আরও গতিশীল ও বেগবান করতে সকল সদস্যদের সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধভাবে আসার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd