• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরে কলোনিপাড়া মহিলা উন্নয়ন সমিতির দোয়া-মাহফিল অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক / ১৬১ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
দিনাজপুরে কলোনিপাড়া মহিলা উন্নয়ন সমিতির দোয়া-মাহফিল অনুষ্ঠিত

বিএনপির প্রয়াত চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে দিনাজপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও কলোনিপাড়া মহিলা উন্নয়ন সমিতি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট।

১৯ জানুয়ারী সোমবার বাদ আসর দিনাজপুর শহরে কোলনিপাড়া মহিলা উন্নয়ন সমিতি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী প্রধান ও দিনাজপুর উইমেন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এবং এসএমই ফাউন্ডেশন এর পরিচালক পরিষদের সদস্য মোছা জান্নাতুস সাফা শাহিনুর এর সভাপতিত্বে উক্ত দোয়া-মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কলোনিপাড়া মহিলা উন্নয়ন সমিতি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস, প্রশিক্ষক-শিক্ষার্থীসহ অফিস স্টাফ মো. ফিরোজ আহমেদ, রিফাত, বর্ষা প্রমুখ।

স্মৃতিচারণ শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd