• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]

কে কার মুখোমুখি বিপিএলের প্লে–অফে

স্পোর্টস ডেস্ক / ১৮৩ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ৩০ ম্যাচের প্রথম পর্ব। এবার প্লে-অফের পালা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল শুক্রবার।
১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে প্রথম পর্ব শেষ করেছে নাজমুল হোসেনের রাজশাহী ওয়ারিয়র্স। আজ শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে হারা চট্টগ্রাম রয়্যালস ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে।
প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজশাহী ও চট্টগ্রাম। চট্টগ্রামের সমান ১২ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে রংপুর রাইডার্স।
এলিমিনেটরে দলটির প্রতিপক্ষ সিলেট টাইটানস। ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে সিলেটিরা। লিগ পর্ব থেকেই বাদ পড়েছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস।
সময়ের আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd