দিনাজপুরের কাহারোল থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছেন।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিমুর রহমান সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মোঃ মনিরুজ্জামান ও একদল পুলিশ ফোর্সসহ গেল ৪ আগস্ট রাত আনুমানিক পৌনে ৪ টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের (ঠাকুরগাঁও-দিনাজপুর) মহাসড়কের ১১মাইল এলাকার তোফাজ্জল হোসেনের দোকানের সামনে ১টি পিক-আপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটককৃতরা হলেন,উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গড়নূরপুর গ্রামের মনমত চন্দ্র রায়ের ছেলে শ্রী রঞ্জন চন্দ্র রায় (২৮) ও চিরির বন্দর উপজেলার রানারপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে মো.শফিকুল ইসলাম (৫২)।
উদ্ধারকৃত ৮৮ কেজি গাঁজার আনুমানিক ১৭ লক্ষ ৬০ হাজার টাকা। আটককৃতদের আজ বুধবার দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।