• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস  নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের

ভেঙে পড়া সমঝোতা ১২ ফেব্রুয়ারির আগে ঠিকও হতে পারে -মামুনুল হক

জাতীয় ডেস্ক / ১৮৬ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, জোট ভাঙার পেছনে কোনো ষড়যন্ত্র এখনো দেখছি না। নিজেদের নানা ব্যর্থতার কারণেই এই দূরত্ব হতে পারে। তবে আমরা আরও আন্তরিক হওয়ার চেষ্টা করব।
শনিবার (১৭ জানুয়ারি) জোট বিষয়ে একটি গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। ভেঙে পড়া সমঝোতা ১২ ফেব্রুয়ারির আগে ঠিকও হয়ে যেতে পারে।
মনোনয়ন প্রত্যাহারের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আর বসা হবে না বলে জানান তিনি।
তিনি বলেন, শরিয়া আইনের বিষয়ে জামায়াত আমিরের বক্তব্য ভুল বুঝেছে ইসলামী আন্দোলন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ১১ দলীয় জোট থেকে সরে এককভাবে নির্বাচনের ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন জোট থেকে সরে দাঁড়ালেও আলোচনার পথ এখনও খোলা আছে বলে মনে করে জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের  বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। মনোনয়নপত্র প্রত্যাহারের এখনও সময় বাকি। আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে ইসলামী দলগুলো এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকে।-সময়ের আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd