• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]

উপজেলা প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত

এম এ জলিল শাহ্, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ১৪ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে, বিএমজেড ও নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় দিনাজপুরের বিরল উপজেলা পর্যায়ে সুশীল সমাজ ও কর্তৃপক্ষের সাথে প্রকল্প অংশগ্রহনকারীর সংলাপ অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার প্রান্তিক নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ জোরদারকরণ অগ্রযাত্রা প্রকল্পের প্রকল্প অংশগ্রহনকারীদের সরকারী সেবা প্রাপ্তির লক্ষ্যে এবং (এসডিজি-১৩) বাস্তবায়নের জন্য উক্ত সংলাপ সভার আয়োজন করা হয়।

উক্ত সংলাপ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, রাজুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়সহ পল্লীশ্রী অগ্রযাত্রা
প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কাজী মাসুদুর রহমান, ইউনিট ম্যানেজার মোঃ মন্তাজুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক, সুজন চন্দ্র রায়, মাঠ সহায়ক, ও প্রকল্প অংশগ্রহনকারী ১০ জন নারী।

সংলাপে প্রকল্প অংশগ্রহকারীগণ তাদের এলাকার সমস্যা গুলো তুলে ধরেন এবং সমস্যার আলোকে কর্তৃপক্ষ সমাধানের জন্য
প্রতিশ্রæতি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd