• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোল উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত কাহারোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে কৃষক দিশেহারা দিনাজপুর সরকারি মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক  দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির সমবায় দিবস পালিত কাহারোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মিলিনিয়াম স্টারস্ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা মহাসমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে আটোয়ারী গ্রাম পুলিশ সদস্যদের যাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৫৬ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​দিবসটি উপলক্ষে বিকেলে জেলা প্রশাসন চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন দিনাজপুর এক আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর ২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
জেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচির নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয় শেষ হয়।
জেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এর আগে জেলা প্রশাসন চত্বরে আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটপরিবর্তন, সিপাহি-জনতার ঐক্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
​এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd