• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনে রামেবি প্রতিনিধি দল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

অগ্নিলা নৃত্য নিকেতনের কত্থক নৃত্য প্রশিক্ষণ সম্পন্ন 

কাশী কুমার দাস, দিনাজপুর: / ২১০ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

অগ্নিলা নৃত্য নিকেতনের কত্থক নৃত্য প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

১৭ জানুয়ারী শনিবার ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে দিনাজপুরের সু-প্রতিষ্ঠিত অগ্নিলা নৃত্য নিকেতনের আযোজনে প্রতি বছরের মত এবারও ৪ দিনব্যাপী কত্থক নৃত্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে ঢাকা হতে আগত কত্থক নৃত্য গুরু রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের ও বুলবুল একাডেমি’র অফ ফাইনার্স বাফা’র বিশিষ্ট প্রশিক্ষক সাজু আহমেদ বলেন, শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কত্থক নৃত্য হচ্ছে অন্যতম নৃত্য ধারা। মন্দির যুগ, দরবার যুগ, মঞ্চ যুগ সহ ৩ যুগ থেকে এই নৃত্য ধারা চর্চা চলে আসছে। উত্তর ভারতের একটি ঐতিহ্যবাহী ধ্রুপদী নৃত্যশৈলী যা মূলত গল্প বলার শিল্প থেকে উদ্ভূত। সেখানে কথা এবং কথক শব্দ থেকে নাম করণ হয়েছে যা জটিল পায়ের কাজ, অভিব্যক্তিপূর্ণ মুখ ভঙ্গি ও মুভমেন্টের মাধ্যমে কাহিনি পরিবেশন করে।

অগ্নিলা নৃত্য নিকেতনের পরিচালক, বিশিষ্ট নৃত্য শিল্পী ও প্রশিক্ষন সমন্বয়কারী রওনক আরা হক নীপা বলেন, বর্তমানে এই নৃত্য ধারা বিশ্বের অনেক জায়গায় সুনামের সাথে চর্চা চলছে। অগ্নিলা নৃত্য নিকেতন ২০০৭ সাল থেকে দিনাজপুরে ক্ষুদে নৃত্য শিল্পীদের নিয়ে এবং নৃত্য গুরু সাজু আহমেদ এর সহযোগিতায় প্রশিক্ষণ ও নৃত্য চর্চা চলমান রেখে শিশুদের মাঝে কত্থক নৃত্যের প্রতিভা সর্বত্র ছড়িয়ে পড়ছে। ৪দিনব্যাপী এই প্রশিক্ষণে ২৫ নৃত্য শিল্পী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd