• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুর-১ আসনে বিএনপি প্রার্থী মনজুুরুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

এম এ জলিল শাহ, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ৪৯৯ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থী মনজুরুল ইসলাম মনোনয়ন ফরম জমা দিয়েছেন

উৎসব মুখর পরিবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ০৬- দিনাজপুর-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন কেন্দ্রীয় কৃষক দলের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুুরুল ইসলাম।

 

২৯ ডিসেম্বর সোমবার বিকাল পৌনে ৪ টার দিকে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোকলেদা খাতুন মীম-এর নিকট মনোনয়ন ফরম জমা দেন।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আবুল হোসেন রাজা, দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান, যুব দলের আহ্বায়ক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানাসহ দলীয় নেতাকর্মী- সমর্থক ও ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd