• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর  কাহারোলে দেশী গরু ও মহিষ পালনে সাফল্য অর্জন দিনাজপুরে পুজার্চনার মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত দিনাজপুরে সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি ৭ দফা দাবিতে দিনাজপুরে দলিল লেখক সমিতি স্মারকলিপি পেশ

দিনাজপুরে কেয়ারারস এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা শীর্ষক সেমিনার

জিন্নাত হোসেন, দিনাজপুর / ১৮৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরে কেয়ারারস এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঢাকার সাভার উপজেলা এবং দিনাজপুর জেলার সদর উপজেলা প্রতিবন্ধী ব্যক্তিদের এবং মানসিক স্বাস্থ্যের অবস্থার কেয়ারারদের জন্য সুস্থতা কর্মসূচির স্থায়িত্ব প্রচার করা প্রকল্পের ‘চাপ থেকে শক্তিতে: কেয়ারারস এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মো. আসিফ ফেরদৌস।

সোমবার (২৯ ডিসেম্বর) দিনাজপুর শহরের এমবিএসকে মিলনায়তনে কেয়ারার ওয়াল্ডওয়াইড এন্ড ভিটল ফাউন্ডেশনের সহযোগিতায় সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর আয়োজনে ‘কেয়ারার এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা’ শীর্ষক সেমিনারে সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহিনা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মো. আসিফ ফেরদৌস বলেন, কেয়ারার-এর সেবার মাধ্যমে রোগী মানুষিক প্রশান্তি ও ভালোবাসা অনুভব করে। যা তার দ্রুত আরোগ্য লাভে সহায়ক হয় এবং তাকে হতাশা থেকে মুক্ত রাখে। কেয়ারারদের সেবা রোগীর সুস্থ্যতা ও মানষিক শান্তি ফিরে আসার পথ খুলে দেয়। যা অসুস্থ্য রোগীকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে এবং সমাজে অবদান রাখতে সক্ষম করে তুলে।

সিডিডি এর ফিল্ড প্রজেক্ট ম্যানেজার মুকুল কিস্কু’র সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাবসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. মনির হোসেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মনরোগ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ জলদি নাথ রায়, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. গোলাম আযম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ নাজমুল হোসেন, উপজেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়ের মো. নাইনুর রহমান ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শান্তি প্রিয় হাসদা।

সেমিনারে দিনাজপুরে চলমান কেয়ারারস্ এবং এমএইচ প্রকল্প প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন সিডিডি’র সিনিয়র কো-অর্ডিনেটর মইনুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উত্তরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল আলম, দিশারী প্রতিবন্ধী সংস্থার সভাপতি মতিউর রহমান, কেয়ারার ফারহানা ইয়াসমিন মিলি, লায়লা বানুসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, সিডিডি দিনাজপুর প্রকল্প এলাকার কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd