• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর  কাহারোলে দেশী গরু ও মহিষ পালনে সাফল্য অর্জন দিনাজপুরে পুজার্চনার মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত দিনাজপুরে সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি ৭ দফা দাবিতে দিনাজপুরে দলিল লেখক সমিতি স্মারকলিপি পেশ

দিনাজপুরে সমিতি ব্যবস্থাপনা পরিদর্শনে সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক

জিন্নাত হোসেন, দিনাজপুর / ৩২৫ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সমবায় অধিদপ্তর ঢাকা-এর অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জেবুন নাহার দিনাজপুর সদর উপজেলার ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর কার্যক্রম পরিদর্শন করলেন।

২৮ ডিসেম্বর রবিবার দিনাজপুর সদর উপজেলার উত্তর ফরিদপুর ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর কার্যক্রম পরিদর্শন করেন সমবায় অধিদপ্তর ঢাকা-এর অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জেবুন নাহার। এ সময় তিনি ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে দিনাজপুর সদর উপজেলার ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মো. আহসান হাবীব তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সমবায় অধিদপ্তর ঢাকা-এর অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জেবুন নাহার বলেন, দেশের উন্নয়নে সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ কে গতিশীল করতে নানামুখী কার্যক্রমের মধ্যে পশু পালন, সঞ্চয় ও ঋণদান প্রভৃতি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল দেশ গড়তে ভূমিকা পালন করছে। তিনি ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর কার্যক্রমে সন্তেুাষ প্রকাশ করেন এবং উত্তরোত্তর উন্নতির জন্য দিক নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

দিনাজপুর সদর উপজেলার ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর কার্যক্রম পরিদর্শনকালে সমবায় অধিদপ্তর ঢাকা-এর অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জেবুন নাহার-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মো. আহসান হাবীব।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুস সবুর, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুর ইসলাম, ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে এম এইচ এস চিশতি, পরিচালক মো. আজাদ হোসেন, ম্যানেজার মো. গোলাম কিবরিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd