• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

দিনাজপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ইউসুফ আলী, দিনাজপুর: / ২১৬ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা- কর্মচারী ও তাঁদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর বুধবার সকালে দিনাজপুর গোর-এ- শহীদ ময়দানে (বড় মাঠ)দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা /কর্মচারী ও তাঁদের সন্তানদের ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত হয়।

বেলুন- ফেস্টুন উড়িয়ে খেলার বর্ণাঢ্য উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার দিনাজপুর এর উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ রিয়াজ উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস .এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মোঃ বোরহান উদ্দিন, রেভিনিউ ডেপুটি কালেক্টরেট অমৃত দেব নাথ , জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ মেজিস্ট্রেটবৃন্দ।

উক্ত খেলায় দিনাজপুরের জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা , কর্মচারী ও তাঁদের পরিবারের সন্তানরা এ সময় উপস্থিত ছিলেন। উক্ত খেলায় মোট ৩৩টি ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেন। খেলা শেষে বিজয়ী সকলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd