সাত বছর আট মাসের আরিশা জান্নাত ছোট্ট শিশুটি বাঁচতে চায়। এই বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছে। এছাড়াও বনসেতু সংযোজন করতে হবে।
চিকিৎসকরা বলছেন, ৬০ থেকে ৭০ লক্ষ টাকা প্রয়োজন কিন্তু পিতা আহমদ আলী ও মাতা শাহানাজ আকতার আর্থিকভাবে অসচ্ছল। জমানো যা টাকা ছিল ২ বছরে ডাক্তার ভিজিট ও ওষুধ খেয়েই শেষ। এখন তার পৃথিবীর আলো নিভু নিভু। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। উপায়ান্তর না পেয়ে শিশুকন্যাকে বাঁচাতে পিতা মাতা সাহায্যের হাত বাড়িয়েছে। কোন হৃদয়বান ও ধনশালী ব্যক্তি সাহায্যের হাত বাড়ালেই আরিশা জান্নাত বেঁচে যাবে। দেখতে পাবে পৃথিবীর আলো।
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বকুলতলা গ্রামের এই পরিবারটি এখন অসহায়ের সাহায্যে প্রার্থনা করছে। সাহায্য পাঠানোর ঠিকানা :চলতি হিসাব নং ২৬৩১৫৮০২৯৮৩৫০, ডাচ বাংলা ব্যাংক, পীরগঞ্জ শাখা (ঠাকুরগাঁও)। বিকাশ নম্বর : ০১৭৩২০২২৫৯৫