তেঁতুলিয়ায় টানা আট দিন তাপমাত্রা ৯ ডিগ্রীর ঘরে, বইছে মাঝারি শৈত্যপ্রবাহ।
পৌষের শুরুতেই পঞ্চগড়ে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। সপ্তাহ জুড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।
তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে ৮ থেকে ৯ ডিগ্রী সেলসিয়াসে।
এদিকে সন্ধ্য নামতেই শীতল বাতাস আর ঘনকুয়াশার কারণে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। গরম ও মোটা
কাপড়ের অভাবে র্দুভোগে পড়েছে জেলার কয়েক হাজার দুঃস্থ ও নিম্ন আয়ের লোকজন।

পঞ্চগড় জেলা প্রশাসন এরই মধ্যে জেলার বিভিন্ন এলাকায় আট হাজার সাতশ পিস কম্বল বিতরণ করেছে।
পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান জানিয়েছেন, জেলার দুঃস্থ শীর্তাত মানুষের শীত নিবারণে ৬৫ হাজার কম্বলের চাহিদা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি জেলার দুঃস্থ শীর্তাত মানুষের পাশেদাঁড়াতে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তেঁতুলিয়া আবহাওয়া র্পযবেক্ষণ কেন্দ্র জানিয়েছে আজ সকাল ছয়টায় জেলায় র্সবনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রের্কড করেছে। এসময়বাতাসের র্আদ্রতা ছিল ৯৯শতাংশ।