• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

গভীর শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

আব্দুর রাজ্জাক / ২৭০ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

দিনাজপুরে পালিত হয়েছে মহান বিজয় দিবস-২০২৫। গভীর শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে সর্বস্তরের জনগণ।

দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে। কর্মসুচীর মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ, আলোচনা সভা, হাসপাতাল-কারাগার ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন।

দিবসের দ্বিতীয় প্রহরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে স্থাপিত মুক্তিযুদ্ধে শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা। এরপর সদরের চেহেলগাজী মাজারে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপিসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা জাতীয় পাটি, দিনাজপুর প্রেসক্লাব এর নেতৃবৃন্দ।

এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দিনাজপুর সিভিল সার্জন অফিস, দিনাজপুর জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,জেলা আইনজীবী সমিতি, জেলা ওয়ার্কার্স পার্টি, জেলা জাসদ, কমিউনিষ্ট পার্টি, জেলা জাগপা, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এর আগে সকাল সাড়ে ১০টায় শহরের জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি অ্যাড মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর জেলা শিশু একাডেমী মিলনায়তনে মুক্তিযুদ্ধে বীর সন্তানদের সংবর্ধনা দেন জেলা প্রশাসন। এছাড়াও দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd