• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতৃবিয়োগে শোকস্তব্ধ দিনাজপুর দিনাজপুরে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন শব্দের প্রদীপ জ্বেলে এশিয়া পোস্ট: দিনাজপুরে সত্যের নতুন অভিযাত্রা বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর পুরস্কার বিতরণ দিনাজপুরে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে ট্রাক ধর্মঘট জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত এবার কোরবানি হাট কাঁপাতে দিনাজপুরে প্রস্তুত ২৫ মণ ওজনের “রংবাজ” ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর 

মহান বিজয় দিবসের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর: / ২৩৯ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং পুস্তক
প্রদর্শনী ও বিক্রয় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর-২০২৫) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিশুদের উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বিষয় ইচ্ছে মতো অংকন, ‘খ’ বিভাগ তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ‘গ’ বিভাগ সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী বিষয় মহান মুক্তিযুদ্ধের দৃশ্য অংকন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা (সকল) বিষয় ইচ্ছে মতো অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগ শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, ‘খ’ বিভাগ তৃতীয়শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী এবং ‘গ’ বিভাগ সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী বিষয বিজয়ের যে কোন কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহ: আব্দুল ওয়াহেদ জানান, ১৬ ডিসেম্বর বেলা ১১ টায় শিশু একাডেমী অডিটোরিয়ামে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd