• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

আদিবাসীদের ’মাদল’ গ্রন্থের মোড়ক উন্মোচন

কাশী কুমার দাস, দিনাজপুর: / ৩৩৬ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

উত্তরবঙ্গ আদিবাসী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা অভিমত ব্যক্ত করেছেন যে, ভূমি অধিকার  নিশ্চি করেই আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে হবে । সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ব্যতীত আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য এবং জাতিসত্তা রক্ষা পাবে না।

 ১৪ ডিসেম্বর রোববার উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে দিনাজপুর প্রেসক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয়বস্তু ছিল ‘আদিবাসীদের ভূমি অধিকার ও নিরাপত্তা সংকটঃ বর্তমান ও আগামী’র পথ নির্দেশ”। উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালন করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর সাধারন সম্পাদক এ্যাডভোকেট প্রভাত টুডু । স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন। আলোচনা করেন দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবেস্তিয়ান টুডু, গ্রাম বিকাশ কেন্দ্রের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমির পরিচালক মানিক সরেন, এ্যাড. রিচার্ড মুর্মু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, কারিতাসের আঞ্চলিক পরিচালক রবি মারডি,  উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম নেতা বাদন মুরমু, সাংবাদিক কবি, গবেষক ও দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল প্রমুখ।

বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী’র সাংবিধান স্বীকৃতি ভূমি রক্ষায় কার্যকরী আইন প্রয়োগ, নিরাপত্তা জোরদার এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত ভূমিকা এখন সময়ের দাবী। বক্তারা আরও বলেন, নওগাঁ জেলার আলফ্রেড সরেন, দিনাজপুর নবাবগঞ্জের ডুডু সরেন ও তার পিতা সহ গাইবান্ধা জেলার বাগদা ফার্মের তিন সাঁওতাল হত্যাকান্ডের দীর্ঘ সময় পার হলেও রাষ্ট্র হত্যাকারীদের শাস্তির আওতায় আনতে পারেনি। আমরা এদের বিচারের জোর দাবী জানাচ্ছি। সেই সাথে ভূমি অধিকার পুনরুদ্ধার ও সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে মানবাধিকার ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে হবে। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষাবেদিত আদিবাসীরা জাতি হিসেবে টিকে থাকতে পারবে না। তাই এ বিষয়ে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে। আলোচনা সভা সভা শেষে সাঁওতাল বিদ্রোহ ও বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম প্রকাশিত “মাদল” গ্রন্থের চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

মাদল এর মোড়ক উন্মোচনকালে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের চতুর্থ সংখ্যা ‘মাদল’ গ্রন্থটি শুধু আদিবাসীদের একটি গ্রন্থ নয়, আদিবাসীদের জীবন-যাত্রার মান ও অধিকার সংরক্ষণের একটি দলিল। যা আদিবাসীদের অধিকার সম্পর্কে আগামী প্রজন্মকে ভূমিকা রাখতে সহায়তা করবে। সভা শেষে লুকাস সরেনকে সভাপতি ও হারুন এক্কাকে সাধারণ সম্পাদক করে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের ৫১সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd