বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি দিয়েছে সরকার। দিনাজপুরে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ৩৭ শিক্ষক। এর মধ্যে সহযোগী অধ্যাপক থেকে ১৫ জন অধ্যাপক হয়েছেন। আর সহকারী অধ্যাপক থেকে ২২ জন হয়েছেন সহযোগী অধ্যাপক।
রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে পদোন্নতির এ তথ্য পাওয়া গেছে।
সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন দিনাজপুর সরকারি কলেজের আরিফুল হক (প্রাণিবিদ্যা), সঞ্জীব কুমার সাহা (প্রাণিবিদ্যা), মো. নাইমুল ইসলাম (অর্থনীতি), এস এম মাসুম (ইংরেজি), মো. আব্দুল্লাহ আল ফুয়াদ (দর্শন), মো. মোস্তাফিজুর রহমান খান (পদার্থবিদ্যা), মো. শাহাদৎ হোসেন (পদার্থবিদ্যা), মো. লাল মিয়া (বাংলা), আশীষ কুমার সরকার (বাংলা), মোঃ মুর্তজা আলী (রাষ্ট্রবিজ্ঞান), মোছা. লুবনা আখতার (সমাজবিজ্ঞান), দিনাজপুর সরকারি সিটি কলেজের আলি আহমেদ (ইংরেজি), মো. আবু সায়েম (হিসাববিজ্ঞান), দিনাজপুর শিক্ষা বোর্ডর মো. আমিনুল ইসলাম (পদার্থবিদ্যা), ফুলবাড়ী সরকারি কলেজের মো. আমিনুল ইসলাম (রসায়ন)।
সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন মোছা. ফারহানা ফারুক (অর্থনীতি), এজিএম সালাউদ্দিন (অর্থনীতি), মো. কামরুজ্জামান পাইকড় (অর্থনীতি), মো. আলামিন (অর্থনীতি), মো. জাকির হোসেন (অর্থনীতি), মো. মাহমুদুর রহমান (আরবি ও ইসলামী শিক্ষা), শারমিন আক্তার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), মো. সোহরাব আলী (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), নুর এ আলম সিদ্দিকী (ইংরেজি), সৈয়দ সাজ্জাদ মুরশেদ (ইতিহাস), মো. মাহবুবুর রহমান (উদ্ভিদবিদ্যা), মো. বাবুল হোসেন (উদ্ভিদবিদ্যা), এস এম জাকারিয়া (গণিত), মো. দেলোয়ার হোসেন (গণিত), মনোরঞ্জন রায় (গণিত), করবি রায় (গণিত), মো. জিল্লুর রহমান (বাংলা), রওশন আরা (বাংলা), মো. আনোয়ারুল হোসেন (রসায়ন), মো. নূরে আলম সিদ্দিকী (রাষ্ট্রবিজ্ঞান), মোছা. শাহিনা পারভীন (রাষ্ট্রবিজ্ঞান)।
উল্লেখ্য, সারাদেশে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ২ হাজার ৭০৬ শিক্ষক। এর মধ্যে সহযোগী অধ্যাপক থেকে ৯৯৫ জন অধ্যাপক হয়েছেন। আর সহকারী অধ্যাপক থেকে ১ হাজার ৭১১ জন হয়েছেন সহযোগী অধ্যাপক।
সহযোগী অধ্যাপক হওয়া কর্মকর্তাদের জন্য বিবেচ্য সহকারী থেকে সহযোগী অধ্যাপক পদে দেওয়া পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের ১ হাজার ৭১১ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী পঞ্চম গ্রেড (৪৩০০০-৬৯৮৫০ টাকা) বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো।
সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়াদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে পূর্ববর্তী পদে (প্রযোজ্য ক্ষেত্রে) দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।