• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতৃবিয়োগে শোকস্তব্ধ দিনাজপুর দিনাজপুরে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন শব্দের প্রদীপ জ্বেলে এশিয়া পোস্ট: দিনাজপুরে সত্যের নতুন অভিযাত্রা বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর পুরস্কার বিতরণ দিনাজপুরে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে ট্রাক ধর্মঘট জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত এবার কোরবানি হাট কাঁপাতে দিনাজপুরে প্রস্তুত ২৫ মণ ওজনের “রংবাজ” ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর 

হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানিতে কমেছে দাম

মুকুল চট্টোপাধ্যায় / ৪৪৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

মুকুল চট্টোপাধ্যায়
তিন মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত রোববার বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। বন্দরের আমদানিককারক প্রতিষ্ঠান মেসার্স রকি এন্টারপ্রাইজ ভারত থেকে এই পেঁয়াজ আমদানি করেন।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে পর্যায়ক্রমে মসলাজাতীয় পণ্য পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। এমতাবস্থায় ডিসেম্বরের শুরু থেকে গতকাল শনিবার পর্যন্ত হিলিসহ দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৫০ টাকায়। ফলে পেঁয়াজের দাম নিয়ে ভোক্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

তারা আরো জানান, দেশে পেঁয়াজের দামের অস্থিরতা ঠেকাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার গত শনিবার রাতে আমদানি করার সিদ্ধান্ত নেয়। এই খবর ছড়িয়ে পড়লে গত রোববার সকাল থেকে হিলি সহ দেশের বিভিন্ন বাজারে দাম কমতে শুরু করে। ফলে কেজিতে অন্তত ৩০ থেকে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।

বন্দরের কাস্টমস রাজস্ব কর্মকর্তা এম জামান বাধন জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজবাহি ট্রাক দেশে প্রবেশ করে। দেশের বাজারে আমদানিকৃত পেঁয়াজগুলো দ্রুত পৌঁছাতে পারে, সেজন্য খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত আগস্ট মাসের ৩১ তারিখ থেকে হিলি দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় রোববার থেকে আবারও পেঁয়াজের আমদানি শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করার জন্য ৪ জন আমদানিকারক আইপি (অনুমতি) পেয়েছেন। গতকাল রোববার বিকেলে পেঁয়াজবাহি ট্রাক বন্দরে প্রবেশ করেছে। পেঁয়াজগুলো পরীক্ষা-নিরীক্ষা করার পর খালাসের অনুমতি দেওয়া হচ্ছে। এখন থেকে সরকারের বন্ধের ঘোষনা না দেওয়া পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd