• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]

খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া হার্ট ফাউন্ডেশন-এর শোক

জিন্নাত হোসেন, দিনাজপুর / ৩৬১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ প্রতিষ্ঠান সমূহের শোক

সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং জিয়া হার্ট ফাউন্ডেশন-এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহ, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ খুরশিদ জাহান হক ইন্সটিটিউট এন্ড ক্যান্সার রিসার্চ হাসপাতাল, মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস এর নেতৃবৃন্দ।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এর সভাপতি ড. হাসনাইন আকতার হক, সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, খুরশীদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর সভাপতি ত্বাসীন আক্তার হক (ডেল), সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবীর,
মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস-এর সভাপতি ত্বাসীন আক্তার হক (ডেল), সাধারণ সম্পাদক আবু তাহের মো. বদরুদ্দোজাসহ জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠানসমূহের নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তাঁর মৃত্যুতে জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ প্রতিষ্ঠানসমূহ গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, তাঁর দীর্ঘ সংগ্রাম এবং তাঁর প্রতি জনগণের ভালোবাসা, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপোষহীন নেতৃত্বের ফলে জাতি বারবার মুক্ত হয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিককে হারাল।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেতৃবৃন্দ শোকসন্তোপ্ত পরিবার ও দলীয় নেতা-কর্মীদের এবং শুভাকাঙ্খিদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এদিকে বেগম খালেদা জিয়ার নামাজে জানাযায় অংশগ্রহণের জন্য ঢাকার উদ্দেশ্যে মঙ্গলবার (৩০ ডিসেম্বর-২০২৫) রওয়ানা দিয়েছেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবীর, নির্বাহী কমিটির সদস্য খালেকুজ্জামান বাবু, সদস্য রাহবার কবীর পিয়াল, প্রশাসনিক কর্মকর্তা গোলাম রসুল রকেট, কো-অর্ডিনেটর মো. শামীম, মার্কেটিং অফিসার মো. ফটিক প্রমুখ। এর আগে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ ঢাকায় পৌছেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd