• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেশি দামে বিক্রির আশায় ড্রামে পেট্রল মজুত, ব্যবসায়ী পেল কারাদণ্ড মুহূর্তে উধাও গ্রাম পুলিশের মোটরসাইকেল উত্তর গোয়ালডিহি সপ্রাবি প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চেহেলগাজী শিক্ষা নিকেতনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দীপশিখা বাস্তবায়িত বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে জিরো পয়েন্ট স্পর্শকারী সাকিবকে গণ সংবর্ধনা প্রদান  বিরল সীমান্তে আসামীসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ আটক হরমুজ প্রণালী: মহাকালের দাবার বোর্ডে ইরানের এক অদৃশ্য ‘পারমাণবিক শঙ্খনাদ’ বিরল সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

দিনাজপুরে ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু

রফিক প্লাবন, দিনাজপুর: / ৩১০ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬ এর
বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে দিনাজপুরে। এতে রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর ও নীলফামারী জেলা অংশগ্রহণ করছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকালে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় জেলা প্রশাসক বলেন, সবার উপরে মানুষ সত্য—তাহার উপরে নাই। খেলার মাঠে ধৈর্য প্রয়োজন। যত ভালোই খেলুক এক দলকে হারতে হবে। সুতরাং খেলার মাঠে বন্ধুসুলভ ভাই সুলভ আচরণ দেখিয়ে খেলার আহ্বান
জানান তিনি।

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিনাজপুর জেলা ক্রিকেট কোচ মো. আনোয়ারুল ইসলাম সুমি, নীলফামারী জেলা ক্রিকেট কোচ জামিউল আলম বাবলু, পঞ্চগড় জেলা ক্রিকেট কোচ কাজী জাহিদ, দিনাজপুর জেলা
ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল আলম পল্লব, আম্পায়ার অ্যাসোসিয়েশন দিনাজপুরের সভাপতি প্রশান্ত কুমার সরকার অরুণ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও অংশগ্রহণকারী খেলোয়াড়রা।

আলোচনা শেষে খেলোয়ারদের সাথে পরিচিত হন প্রধাণ এসব অন্যান্য অতিথিবন্দ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নীলফামারী ও পঞ্চগড় জেলা দল। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন কামরুজ্জামান তালুকদার মাসুম ও সৈয়দ ইসলাম হোসেন এবং স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন জাকির হোসেন মুন্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd