• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

মহান বিজয় দিবসে আইডিইবির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইউসুফ আলী, দিনাজপুর / ২৪৪ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে ১৬ ই ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আইডিইবি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট এর ভাইস চেয়ারম্যান নিরজা শাপলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান।

আইডিবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাজিউল ইসলাম (সাজু) এর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন
বীর মুক্তিযোদ্ধার সন্তান মঞ্জুর মোরশেদ সুমন (পিতা-মাতা উভয় মুক্তিযোদ্ধা), মুক্তিযোদ্ধা সন্তান মোঃ আব্দুল মমিন ও জিএম ভট্টাচার্য।

উক্ত আয়োজনে আইডিইবি দিনাজপুর জেলা শাখার বিভিন্ন দপ্তর/সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে মোঃ আব্দুল্লাহ (ইন্সট্রাক্টর) এর পরিচালনায় মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদদের রুহের মাগফেরাত এবং বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd