• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

কাহারোলের মুকুন্দপুর ইউনিয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত 

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৭ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার নিশ্চিত এবং ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক সেবা সম্প্রসারনের লক্ষ্যে গতকাল দিনাজপুর জেলার কাহারোল উপজেলা পরিষদ প্রাঙ্গনে ‘নাগরিক সংলাপ’ আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দীপশিখা’ এর আয়োজনে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং লিলিয়ান ফন্ডস, নেদারল্যান্ডস-এর অর্থায়নে “মিনিংফুল পার্টিসিপেশন অ্যান্ড ইনক্লুশন অব চিলড্রেন অ্যান্ড ইউথস উইথ ডিজএ্যাবিলিটিজ ইন অল ডোমেইনস অব কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন” প্রকল্পের আওতায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোছা: মোকলেদা খাতুন মিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান, ৩ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমন এবং দীপশিখার প্রজেক্ট কো-অর্ডিনেটর হিমাংশু দেব দত্ত রায়।

আরও উপস্থিত ছিলেন ৩ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বার, কাহারোল উপজেলা ও মুকুন্দপুর ইউনিয়ন পর্যায়ের সেবা প্রদানকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রতিবন্ধী শিশু, যুব ও তাঁদের পরিবারের সদস্য, ইয়থ ক্লাব সদস্য, সিআরসি সদস্য, ইমপ্যাক্ট গ্রুপ সদস্য, সাংবাদিক সহ প্রকল্পের বিভিন্ন মাঠকর্মীগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোছ: মোকলেদা খাতুন মিম বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রদানকৃত সেবার সচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এবং তিনি বলেন আজকে আমরা মূল্যবান সময় নষ্ট করবো না।

অংশগ্রহণকারী মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী শিশু, যুবা ও তাদের পরিবারের বিভিন্ন প্রশ্নপর্বের শেষে উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান প্রতিবন্ধী ভাতা, সুবর্ণ নাগরিক কার্ড, ক্ষুদ্র ঋণ সংগ্রহের সঠিক দিক নির্দেশনা প্রদান করেন।

মুকুন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমন তার পরিষদের সীমাবদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন।

সবশেষে অনুষ্ঠানের সঞ্চালক হিমাংশু দেব দত্ত রায় (প্রজেক্ট কো-অর্ডিনেটর, দীপশিখা) প্রতিবন্ধী শিশু ও যুবদের সর্বস্তরে সমান সুযোগ ও অধিকার নিয়ে সমাজে প্রতিষ্ঠিত করতে এবং আলোচনায় ওঠে আসা বিভিন্ন সমস্যাগুলির সমাধানে যথাযথ পদক্ষেপ নিতে স্থানীয় সরকারকে জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd