• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীতে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ​ শিশু সপ্তাহ এবং শিশু একাডেমির ৫০ বছর পূতি উদযাপন দিনাজপুরে যানবাহনে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান দিনাজপুর লেখক ফোরামের শরৎ সাহিত্য আসর অনুষ্ঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা দিনাজপুরে রংপুর বিভাগীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু কাহারোলে উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের ফুটবল উপহার দিনাজপুরে দাবা চ্যাম্পিয়নশিপের রাজশাহী ও রংপুর বিভাগের পর্ব শুরু দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের শপথগ্রহণ সম্পন্ন  আন্তর্জাতিক প্রবীন দিবসে র‌্যালীর উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর 

দিনাজপুরে যানবাহনে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান

ইউসুফ আলী, দিনাজপুর / ২৮ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

৫ সেপ্টেম্বর-২০২৬ সোমবার পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয় এর উদ্যোগে এবং দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সদর উপজেলার ভবাইনগর নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উক্ত অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ০২ টি যানবাহনের বিরুদ্ধে ১,০০০/- (এক হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ০৪ (চার) টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd