• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
 ঘোড়াঘাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাল্যবিয়ে মুক্ত ঘোষণার আগে ও পরে প্রচার ও জনসচেতনা কার্যক্রম দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল অডিটোরিয়ামের উদ্বোধন করলেন এডিসি (সার্বিক) ট্রাকের ধাক্কায় মারা গেল মোটরসাইকেলের দুই আরোহী ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী খানসামায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ১শ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন এমপি জাহাঙ্গীর আলম 

খানসামায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

এস এম রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ৮ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ছবি: পল্লীবার্তা

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে  দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ (১৬–৩০ আগস্ট) -২০২৬ পালিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিরা।

এরপর উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহান জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি।

আলোচনা সভা শেষে উপজেলার তিনজন সফল মৎস্য চাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি ও মৎস্য চাষ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd