• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে মাদকমুক্ত এলাকা গড়তে পারলে ফ্রি বাংলাদেশ ট্যুর

আব্দুর রাজ্জাক / ৫২ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬
ছবি: পল্লীবার্তা

আব্দুর রাজ্জাক:

দিনাজপুর সদরের পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে মাদকের বিরুদ্ধে কমিটি করে এর নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, মাদকমুক্ত এলাকা প্রমাণ দিতে পারলে সেই কমিটিকে ৩ দিনের ফ্রি সারা বাংলাদেশ প্যাকেজ ট্যুর দেয়ার ঘোষণা দিয়েছেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

তিনি আরো বলেন, তার সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার না থাকলে, সেই এলাকার জন্য কোন বরাদ্দ থাকবে না। দিনাজপুর মাদকমুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রবিবার (৫ জুলাই) দুপুরে জেলা চাউল কল মালিক গ্রুপ কার্যালয় মিলনায়তনে দিনাজপুর সদর উপজেলা বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

দিনাজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি।

এছাড়াও ঈদ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন এমপি জাহাঙ্গীর আলমের সহধর্মিনী শামিমা আলম, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মোকাররম হোসেন, সহ সভাপতি আলহাজ¦ মো. মাহবুবুর রহমান, আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলম, বিএনপি নেতা মোস্তফা কামাল মিলন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আযম সোহেল, জেলা তাঁতী দলের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রুবেল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আবুজার সেতুসহ জেলা, পৌর ও কোতয়ালী বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

পরিশেষে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন ছিল মনোমুগ্ধকর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd