• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ

দিনাজপুরে ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

ইউসুফ আলী, দিনাজপুর: / ৯৮ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ছবি: পল্লীবার্তা

বিআরটিএ দিনাজপুর সার্কেলের ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেল এর নিয়মিত ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট কমিটি  (DCTC-ডিসিটিসি) এর ৩৮১ তম সভার ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে  ৮ টায় বিআরটিএ দিনাজপুর সার্কেল অফিসে পরীক্ষায় অংশগ্রহণকারী (পেশাদার  ও অপেশাদার) যানবাহন চালকদের প্রথমে ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলে  লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা  সাড়ে ১২টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর অফিসে  ভাইবা (মৌখিক) পরীক্ষা নেওয়া হয়। এরপর দিনাজপুর বড় মাঠে ফিল্ড  টেস্ট ( প্রাকটিক্যাল টেস্ট ) নেওয়া হয়।

উক্ত পরীক্ষায় মোট ২২০ জন আবেদন করেছিলেন। এর মধ্যে ৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম,  সদস্য সচিবের দায়িত্ব পালন করেন  বিআরটিএ দিনাজপুর সার্কেলের  মোটরযান পরিদর্শক মোঃ সফিকুল ইসলাম।

এ সময় সহযোগিতা করেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের অন্যান্য কর্মকর্তাও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিম্ন ঠিকানায় http:// bsp.brta.gov.bd আবেদন করে ড্রাইভিং পরীক্ষার জন্য প্রাপ্ত তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd