• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুরে শব্দদূষণ সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

ইউসুফ আলী, দিনাজপুর / ১২০ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

দিনাজপুর বিআরটিএ- এর আয়োজনে শব্দদূষণ সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে।
৩১ মার্চ-২০২৬ মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেল এর আয়োজনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)-এর আওতায় পেশাজীবী পরিবহন চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিআরটিএ – এর  পরিচালক (অডিট ও আইন) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব রুবাইয়াত -ই-আশিক।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে  অনুষ্ঠানে উপস্থিত পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা  বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন  সেশনে  বক্তব্য   রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)
সুজন, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মোঃ শামসুল কবীর,
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল, দিনাজপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ হোসেন মোঃ নাহিদ, দিনাজপুর পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক প্রভাতি রানী ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সফিকুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় শতাধিক পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে  প্রধান অতিথিকে ফূল দিয়ে শুভেচ্ছা জানান  জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd