• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস  নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের

৬ ফেব্রুয়ারি ঘোষণা হতে পারে বিএনপির ইশতেহার

জাতীয় ডেস্ক / ১৪৮ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী ইশতেহার আগামী ৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হতে পারে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, দলের নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কেবল একটি পরিকল্পনার চূড়ান্ত রূপ দেওয়া বাকি আছে। সেটি সম্পন্ন হলেই আগামী ৬ ফেব্রুয়ারি, শুক্রবার ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে ইশতেহার প্রণয়ন করা হয়েছে। এতে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, কর্মসংস্থান, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে বিএনপির অগ্রাধিকারগুলো তুলে ধরা হবে।

এ সময় তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনী ইশতেহার ঘোষণার মাধ্যমে ভোটারদের সামনে বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রদর্শনের একটি সুস্পষ্ট রূপরেখা উপস্থাপন করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd