• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনে রামেবি প্রতিনিধি দল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের কমিউনিটি কনসালটেশন মিটিং অনুষ্ঠিত

কাশী কুমার দাস, দিনাজপুর: / ২৭৬ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে চেহেলগাজী ইউনিয়ন পরিষদে কমিউনিটি কনসালটেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারী বৃহস্পতিবার দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি সদস্যবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দদের সাথে কমিউনিটি কনসালটেশন মিটিং-২০২৬ অনুষ্ঠিত হয়।

১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ কুসুম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা বলেন, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরে ইতিপূর্বে ৫টি ইউনিয়নকে বাল্য বিবাহ ইউনিয়ন ও ৩টি ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন হিসেবে অনুষ্ঠানিকভাবে ঘোষনা করেছে। আমরা ৩টি বিষয়ের উপরে কাজ করছি, বাল্য বিবাহ, শিশু নির্যাতন প্রতিরোধ এবং ঝড়ে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সচিব এ.কে.এম হাসানুজ্জামান, ইউপি সদস্যা আয়শা সিদ্দিকা, ইউপি মেম্বার সমাজ উদ্দিন, মোঃ পাভেল, শংকর চন্দ্র দাস, মোছাঃ শিরিন আক্তার, মোঃ নাজির উদ্দিন ও মসজিদ কমিটির সভাপতি মোঃ আমির আলী এবং ইমাম মোঃ মমিনুর রশিদ।

সভাপতির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মোছাঃ কুসুম বলেন, শুধু আইন দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়, এর জন্য চাই সামাজিক সচেতনতা। সবাই যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমরা অবিলম্বে ১নং চেহেলগাজী ইউনিয়নকে বাল্য বিবাহ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারি।

দিনাজপুর সদর উপজেলা পিআইও ফেরদৌস আহম্মেদ ওয়ার্ল্ড ভিশনের সকল কার্যক্রমের সাথে একমত পোশন করেন এবং আগামী জাতীয় সংসদের নির্বাচন এবং হ্যাঁ, না ভোটের বিষয় সচেতন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd