• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইউসুফ আলী, দিনাজপুর / ১০০ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

বিএনপি’র চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নাম্বার ৫২৩ )উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ জানুয়ারি রবিবার রাত পৌণে ১০টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল রোডস্থ নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনের বিএনপির প্রার্থী ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম নূরু’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান।

উক্ত দোয়া মাহফিলে নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ লতিফুর রহমান রুবেল, অর্থ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক মোঃ লাবু, শ্রমিক নেতা মোঃ জিল্লুর রহমান, মোঃ নুর আলম নুরুসহ নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্য ও বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পৌর বিএনপির ১২টি ওয়ার্ডে ধারাবাহিক দোয়া মাহফিল কর্মসূচির অংশ হিসেবে এই দোয়া মাহফিলের আয়োজন করে দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd