
দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাব এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর ২০২৬ শনিবার বিকেলে দিনাজপুর স্টেডিয়াম মাঠে দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাব এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের লালমনিরহাট সোনালী অতীত ফুটবল ক্লাব বনাম দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাব অংশগ্রহণ করেন। মোট ৬০ মিনিটের খেলায় ১-০ গোলে দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাব বিজয় অর্জন করে।
অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি সভাপতি খালেকুজ্জামান বাবু। দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম হক খোকন এর সঞ্চালনায় এবং দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি আবু তাহের আবু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটোয়ারী বিজনেস হাউজ প্রাইভেট লিমিটেড এর পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোঃ শামীম কবির, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোঃ রুবেল ইসলাম।
এ সকল অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শহিদুল হক সেন্টু, মাসুদ রানা, তাহের, লিটু, ওয়াসি, ইকবাল, মোঃ মাহমুদুন্নবী পলাশ প্রমূখ। সম্পূর্ণ খেলাটি ধারাভাষ্যকার দায়িত্বে ছিলেন মোঃ আসাদ।