দিনাজপুরের কাহারোলে নাগরিকতা – ফেসিং প্রকল্প নাগরিকতা-সিভিক এনগেজমেন্ট ফান্ড ইউপি’র জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ হল রুমে। গ্রাম বিকাশ কেন্দ্র, দিনাজপুর এর সহযোগীতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ১নং ডাবোর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্ষিরদ চন্দ্র রায়, ইউ,পি সদস্য মোঃ রেজাউল ইসলাম, সাবেক সহকারি শিক্ষক মোঃ আব্দুল মান্নান, মহিলা ইউ,পি সদস্য মোছাঃ সুরাইয়া আক্তার, মহিলা ইউ,পি সদস্য সাবানা রায়, ফেসিং এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মোফাখ খারুল ইসলাম, গ্রাম বিকাশ কেন্দ্রের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদিন।