• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন  কাহারোলে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস পালিত কাহারোলে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে আনজুমান মুফিদুল ইসলামের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন দিনাজপুরে বিচারহীনতার সংস্কৃতি ভাঙার আহ্বান মহিলা পরিষদের ভারতীয় ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করল দিনাজপুর ৪২ বিজিবি ২৯ বিজিবির অভিযানে ৬ লাখ টাকার নেশাজাতীয় ট্যাবলেট জব্দ বিজয় দিবস ঘিরে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার   ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ দিনাজপুরে আনসার-ভিডিপি’র জব ফেয়ার

কাহারোলে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস পালিত

এম এ জলিল শাহ্, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায় বিচার নিশ্চিত করি,বেঁচে ফেরা সাহসি মানুষদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই” নির্যাতিতদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহŸানে দিনাজপুরের কাহারোল উপজেলার মুকন্দপুর ইউনিয়নের ডহন্ডা গ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উপলক্ষে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইম্পাওয়ার প্রকল্প, ঝানজিরা সমাজ কল্যান সংস্থা, (জেএসকেএস) এর আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলার ডহন্ডা গ্রাম থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর সভা স্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য ছিল, ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি। নির্যাতিতদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই।’

উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সংগঠন এর সাধারন সম্পাদক রবিন মার্ডি এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র ওয়ার্ডের মহিলা সদস্য দিপ্তী রানী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝানজিরা সমাজ কল্যান সংস্থা, (জেএসকেএস) এর প্রকল্প কর্মকর্তা মোঃ সাইফুল আলম, সহকারি প্রকল্প কর্মকর্তা ইসরাত জাহান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের রতœা সরেন প্রমুখ।

বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীর প্রতি বৈষম্য, নির্যাতন ও সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্যাতনের শিকার নারীদের নিরাপত্তা, আইনি সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd