দিনাজপুরের কাহারোলে শিশু ফোরামের মাসিক সভা ও নুতন কমিটি গঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে কাহারোল এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে কাহারোল উপজেলার ১ নং ডাবোর ইউনিয়ন পরিষদে শিশু ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি, আবু হামজাকে সভাপতি এবং স্পন্দন রায়কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি নতুন ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন, ভিডিএস সদস্য বিশ্বমতি সিপিপি ফ্যাসিলেটর অনিক সরকার এবং প্রিয়াঙ্কা রানী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়ন এবং শিশু সুরক্ষায় নতুন কমিটির সদস্যদের সক্রিয় ভ‚মিকা রাখার আহŸান জানান।