মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত পশ্চিম চাউলিয়াপট্টি সাদুরঘাট প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে দিনাজপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ মতিউর রহমান কাসেমী’র সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে ছিলেন মেসার্স মৌলভী ব্রাদার্স এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শামীম কবির।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। তিনি পল্লবী, ঢাকার মসজিদুল কমপ্লেক্স মুসলিম বাজারের খতিব হিসেবে পরিচিত।
এছাড়া তাফসীর ও ধর্মীয় আলোচনায় বক্তা হিসেবে ছিলেন হাফেজ মাওলানা আবুল কাশেম সরকার দিনাজপুরী, হাফেজ মাওঃ মোঃ লুৎফর রহমান এবং হাফেজ মাওঃ মোঃ সাফিউল্লাহ আল জিহাদী।
আয়োজকদের পক্ষ থেকে মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত হয়ে কোরআন-সুন্নাহভিত্তিক আলোচনা শ্রবণ এবং মাহফিল সফল করার আহ্বান জানানো হয়।