• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার ২৯ বিজিবি’র  ঘোড়াঘাটে ৪০০ পিস টাপেন্টাডসহ গ্রেপ্তার-১ পশ্চিম চাউলিয়াপট্টিতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত  দিনাজপুরে ফার্মেসী কোর্স চালুর দাবীতে মানববন্ধন বিরল সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পরিবেশবান্ধব পাট এবং হ্যান্ডিক্রাফট এর প্রশিক্ষণের উদ্বোধন  পীরগঞ্জ সীমান্তে ১৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার দিনাজপুরে তরুণ উদ্যোক্তাদের শোকেজিং ও পিচিং অনুষ্ঠিত প্রতিবন্ধী শিশু ও যুবদের ”অন্তর্ভূক্তি মূলক ক্রীড়া প্রতিযোগিতা

পশ্চিম চাউলিয়াপট্টিতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত 

নুর ইসলাম, দিনাজপুর / ৪৪ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 দিনাজপুরে পশ্চিম চাউলিয়াপট্টি (সাদুরঘাট) যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিকী উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত পশ্চিম চাউলিয়াপট্টি সাদুরঘাট প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে দিনাজপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ মতিউর রহমান কাসেমী’র সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে ছিলেন মেসার্স মৌলভী ব্রাদার্স এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শামীম কবির।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। তিনি পল্লবী, ঢাকার মসজিদুল কমপ্লেক্স মুসলিম বাজারের খতিব হিসেবে পরিচিত।
এছাড়া তাফসীর ও ধর্মীয় আলোচনায় বক্তা হিসেবে ছিলেন হাফেজ মাওলানা আবুল কাশেম সরকার দিনাজপুরী, হাফেজ মাওঃ মোঃ লুৎফর রহমান এবং হাফেজ মাওঃ মোঃ সাফিউল্লাহ আল জিহাদী।
আয়োজকদের পক্ষ থেকে মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত হয়ে কোরআন-সুন্নাহভিত্তিক আলোচনা শ্রবণ এবং মাহফিল সফল করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd