• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পরিবেশবান্ধব পাট এবং হ্যান্ডিক্রাফট এর প্রশিক্ষণের উদ্বোধন  পীরগঞ্জ সীমান্তে ১৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার দিনাজপুরে তরুণ উদ্যোক্তাদের শোকেজিং ও পিচিং অনুষ্ঠিত প্রতিবন্ধী শিশু ও যুবদের ”অন্তর্ভূক্তি মূলক ক্রীড়া প্রতিযোগিতা দিনাজপুরে সুরের আকাশের গজল সন্ধ্যা বিরল ও হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ হিলিতে ‘অজিত রায়: এক বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন দিনাজপুরে বিনামূল্যে সুফলভোগী নারীদের মাঝে ছাগল বিতরণ দিনাজপুরে পরিবেশক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ সীমান্তে ১৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৪৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযানে পীরগঞ্জ সীমান্তে ১৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে।

সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও মাদকদ্রব্যের প্রবেশ রোধ এবং সীমান্ত অপরাধ দমনে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের প্রচলিত আইন ও জননিরাপত্তা রক্ষায় ব্যাটালিয়নটি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ দানাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানস্থলে তল্লাশি চালিয়ে ১৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত নিশিদ্ধ সিরাপের সিজার মূল্য ৫৭ হাজার ৬০০ (সাতান্ন হাজার ছয়শত) টাকা।

উদ্ধারকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd